সকালের মধ্যে যেসব এলাক৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্কসংকেত
- Update Time : ০৭:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 35
দেশের কয়েকটি অঞ্চলে আগামীকাল সকাল পর্যন্ত বৈরী আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলায় দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার প্রকাশিত নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, এসব জেলার ওপর দিয়ে পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নৌযান চলাচলকারী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।













