মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য দুঃসংবাদ, এক রাতেই আটক ২০৫ বিদেশি - আলোকিত চোখ
ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য দুঃসংবাদ, এক রাতেই আটক ২০৫ বিদেশি

Reporter Name
  • Update Time : ০৫:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 3

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে বিদেশি নাগরিক আটক

Spread the love

মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকদের অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাইয়ে কঠোর অবস্থানে রয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় জোহর রাজ্যের সেনাই এলাকায় পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ২০৫ জন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে তামান দেসা ইদামান এলাকার আবাসিক স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। রাত দেড়টার দিকে শুরু হওয়া এ কার্যক্রমে অভিবাসন বিভাগের পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) সদস্যরাও দায়িত্ব পালন করেন।

অভিযানের আগে ও চলাকালে ওই এলাকার কয়েকটি আবাসিক ভবনে অবস্থানরত বিদেশিদের তথ্য সংগ্রহ করা হয়। পরে সংশ্লিষ্টদের পরিচয় এবং মালয়েশিয়ায় থাকার বৈধতা যাচাই করা হয়। সব মিলিয়ে ৫৪৩ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা। তাদের বয়স ছিল ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। যাচাই শেষে নিয়মবহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে ২০৫ জনকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, আটক ব্যক্তিরা সাতটি দেশের নাগরিক। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আটক ব্যক্তিদের একটি অংশের কাছে পরিচয় নিশ্চিত করার মতো প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। অন্যদের বিরুদ্ধে মালয়েশিয়ায় অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরও দেশটিতে থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

অভিযান পরিচালনায় প্রযুক্তির সহায়তাও নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়, যাতে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অভিযান এড়িয়ে যাওয়ার সম্ভাব্য পথগুলো চিহ্নিত করা যায়।

এ সময় একটি আবাসিক কক্ষের ব্যবহার নিয়েও সন্দেহ তৈরি হয়। কর্মকর্তাদের ধারণা, জায়গাটি সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য প্রস্তুত করা হয়েছিল। এর প্রকৃত উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জানতে বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে।

আটক সবাইকে পরবর্তী জিজ্ঞাসাবাদ ও আইনগত কার্যক্রমের জন্য সেটিয়া ত্রোপিকায় অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর জানিয়েছেন, শুধু একটি এলাকায় নয়, অবৈধ অভিবাসীদের উপস্থিতি নিয়ে অভিযোগ পাওয়া যায় এমন অন্যান্য স্থানেও নজরদারি বাড়ানো হবে। স্থানীয়দের কাছ থেকে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।

তার ভাষ্য অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ‘মাজু জোহর’ কর্মসূচির মূল লক্ষ্যগুলোর একটি হলো বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা। এ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থা যৌথভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য দুঃসংবাদ, এক রাতেই আটক ২০৫ বিদেশি

Update Time : ০৫:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬