অপু বিশ্বাসকে পরীমনির কটাক্ষ, ‘পরগাছার রানি’ মন্তব্যে তোলপাড় - আলোকিত চোখ
ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসকে পরীমনির কটাক্ষ, ‘পরগাছার রানি’ মন্তব্যে তোলপাড়

Reporter Name
  • Update Time : ০৬:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 9

ব্র্যান্ড প্রমোশন নিয়ে দুই অভিনেত্রীর মন্তব্য ঘিরে নতুন আলোচনা।

Spread the love

বিনোদন প্রতিবেদক: ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এবার অপু বিশ্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন পরীমনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করেন পরীমনি। সেখানে তিনি অপুকে নিজের বক্তব্য আরও স্পষ্ট করার পরামর্শ দেন। একই সঙ্গে কটাক্ষপূর্ণ ভাষায় ‘পরগাছার রানি’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে কোনো ব্র্যান্ডের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় এবার নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি। অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

পোস্টের পরের অংশে আরও কটাক্ষ করে পরীমনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।’

পরীমনির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর অপু বিশ্বাস ও পরীমনির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি ঘিরে দুই অভিনেত্রীর অবস্থান নিয়েও চলছে নানা আলোচনা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপু বিশ্বাসকে পরীমনির কটাক্ষ, ‘পরগাছার রানি’ মন্তব্যে তোলপাড়

Update Time : ০৬:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬