জুলাই ব্যবসায়ীদের চাঁদাবাজি করি না: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
- Update Time : ০৬:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 10
বগুড়া: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ‘জুলাই ব্যবসায়ী’ বলে অভিহিত করায় কোনো সমস্যা নেই। তবে তাঁরা কখনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হয়েছেন। সাবেক সরকারের সময়ে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনগুলো তাদের ব্যবসা করতে দেয়নি। জুলাইয়ের গণআন্দোলনে যোগ দেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল চাঁদাবাজমুক্ত একটি নতুন সমাজ গড়ে তোলা।
তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। যাদের পক্ষে আন্দোলন করে ক্ষমতায় আসতে সাহায্য করা হয়েছে, তারাই এখন নতুন করে ব্যবসায়ীদের ওপর চাঁদার চাপ বাড়িয়ে দিয়েছে। আগের চেয়ে এখন চাঁদার পরিমাণ আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাদী ব্যবসায়ী পরিচয় নিয়ে গর্ব
শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে দাঁড়ালে তাদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে সমালোচনা করা হয় বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, “আমরা সেই পরিচয় মেনে নিচ্ছি। কিন্তু আমরা কখনো চাঁদাবাজি করি না, গুন্ডামি করি না এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই।”


















