সকালের মধ্যে যেসব এলাক৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্কসংকেত - আলোকিত চোখ
ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের মধ্যে যেসব এলাক৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্কসংকেত

Reporter Name
  • Update Time : ০৭:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 35
Spread the love

দেশের কয়েকটি অঞ্চলে আগামীকাল সকাল পর্যন্ত বৈরী আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলায় দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার প্রকাশিত নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, এসব জেলার ওপর দিয়ে পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নৌযান চলাচলকারী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সকালের মধ্যে যেসব এলাক৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্কসংকেত

Update Time : ০৭:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬