মইরা গেলে মাটি দিও: শিল্পী বিশ্বাসের নতুন গানে আবেগে ভাসছেন ভক্তরা
- Update Time : ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 46
জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস নিয়ে এসেছেন নতুন একটি একক গান। গানের শিরোনাম ‘মইরা গেলে মাটি দিও’। শিল্পী বিশ্বাস মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য এই গানের মিউজিক ভিডিওর প্রচারণা প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
পোস্টারটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
গানটির কথা ও সুর করেছেন এসএম এলিয়াস। সংগীতায়োজন করেছেন এসডি সাগর। ছবিগ্রহণে আছেন আসিফ খান এবং সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্বেও রয়েছেন এসএম এলিয়াস। গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এসএম এলিয়াস নিজেই।
শিল্পী বিশ্বাস জানিয়েছেন, গানটি প্রেম, বিচ্ছেদ এবং চিরন্তন ভালোবাসার অনুভূতি নিয়ে রচিত। মৃত্যুর পরেও প্রিয়জনের প্রতি যে আকাঙ্ক্ষা থেকে যায়, সেই গভীর অনুভূতিকে কেন্দ্র করে গান ও ভিডিওটি নির্মিত হয়েছে বলে জানা গেছে।
শিল্পী বিশ্বাস মিউজিক লেবেলের এই নতুন প্রকাশনা ইতিমধ্যে সংগীতাঙ্গনে আলোচনা তৈরি করেছে। গানের অডিও এবং পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও শীঘ্রই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
সংগীতপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন কবে এই হৃদয়স্পর্শী গানটি তাদের কাছে পৌঁছে যাবে। ‘মইরা গেলে মাটি দিও’ এবারের বছরে আলোচিত একক গানগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।












