যুক্তরাষ্ট্রের রাজধানীতে ৬ লাখ পুরুষ মশা ছাড়ার উদ্যোগ - আলোকিত চোখ
ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ৬ লাখ পুরুষ মশা ছাড়ার উদ্যোগ

Reporter Name
  • Update Time : ০৩:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলতি গ্রীষ্মে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। এই উদ্যোগটি মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'বি সেফ মস্কিটো কন্ট্রোল' গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটি এমন পুরুষ মশা ছাড়ছে, যেগুলো 'ওলবাকিয়া' নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো স্ত্রী মশার সঙ্গে প্রজনন করার পর তাদের ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না। এছাড়া, পুরুষ মশাগুলো মানুষকে কামড়ায় না, তাই সাধারণ মানুষের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে না।

বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে জানান, এই পদ্ধতিতে স্ত্রী মশা প্রজননের পর সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়। মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই জৈবিক পদ্ধতি ব্যবহারের উদ্যোগটি নতুন নয়; এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ৬ লাখ পুরুষ মশা ছাড়ার উদ্যোগ

Update Time : ০৩:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬