‘শ্রাবণের মেঘগুলো’ গান নিয়ে বিতর্কে গায়কের প্রতিক্রিয়া - আলোকিত চোখ
ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শ্রাবণের মেঘগুলো’ গান নিয়ে বিতর্কে গায়কের প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় বর্ষার গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ এর শিল্পী মেজবাহ রহমান। তিনি জানান, ভিডিওটিতে নেতিবাচক কিছু নেই এবং শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।

মেজবাহ রহমান গণমাধ্যমকে বলেন, ‘এই গানটা আমরা সব সময়ই গাই। এটা চিরন্তন বৃষ্টির গান, বর্ষার গান, প্রকৃতির গান।’ ১৯৮৯ সালে গানটি তৈরি করে ১৯৯০ সালে প্রকাশ করা হয়। তিনি উল্লেখ করেন, গানটি ৩৬ বছর পরেও জনপ্রিয়তা হারায়নি এবং সাম্প্রতিক সময়ে এটি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল গানটি ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করেন, যা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। পরে তার সহকর্মী ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করেন।

শিল্পী মেজবাহ রহমান শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষকদের অবশ্যই কিছু বিষয় শিক্ষার্থীদের জন্য মেনে চলতে হয়। তবে এই রিল ভিডিও নিয়ে যেটা করা হচ্ছে, সেটা মোটেও কাম্য নয়।’ তিনি সামাজিকমাধ্যমের গুরুত্বও উল্লেখ করেন এবং বলেন, ‘একটি দিক দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’

এদিকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘শ্রাবণের মেঘগুলো’ গান নিয়ে বিতর্কে গায়কের প্রতিক্রিয়া

Update Time : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬