মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন দেশে পালিত হবে পবিত্র আশুরা - আলোকিত চোখ
ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন দেশে পালিত হবে পবিত্র আশুরা

Reporter Name
  • Update Time : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 18
Spread the love

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় নতুন ইসলামী বছর শুরু হচ্ছে বুধবার (১৭ জুন) থেকে। এ হিসেবে আগামী ২৬ জুন সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত এ বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান সভাপতিত্ব করেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসোর তথ্যের ভিত্তিতে মহররমের চাঁদ দৃশ্যমান হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এ বছর জিলহজ মাস ২৯ দিনে শেষ হয়েছে। মহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস এবং ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্যে অন্যতম। এ মাসের ১০ তারিখ আশুরা হিসেবে পালিত হয়, যা মুসলিমদের কাছে তাৎপর্যপূর্ণ একটি দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন দেশে পালিত হবে পবিত্র আশুরা

Update Time : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬