শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ববি হাজ্জাজ - আলোকিত চোখ
ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 42
Spread the love

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে, সে বিষয়ে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ প্রকল্পের কার্যক্রমবিষয়ক ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সিলেট বিভাগে শিক্ষক সংকট তুলনামূলক বেশি। এ সংকট দূর করতে দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি পিটিআইগুলোকে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কোনো শিক্ষক যাতে প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদান না করেন, সে লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাবমূর্তি প্রসঙ্গে বলেন, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষার মান নিশ্চিত করে অভিভাবকদের আস্থা অর্জন করতে হবে। অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার মাঠ নির্মাণ এবং বিশেষ এলাকার উপযোগী শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে মাঠপর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। খাদ্যের মান যাচাই, আকস্মিক কারখানা পরিদর্শন এবং মাদার্স কমিটির মাধ্যমে খাদ্য গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ববি হাজ্জাজ

Update Time : ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬