শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল - আলোকিত চোখ
ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Reporter Name
  • Update Time : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

শেয়ারবাজারে কারসাজি ও ২৫৬ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নতুন তারিখ নির্ধারণ করেন। পূর্বে ২৭ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করে।

গত বছর ১৭ মে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, এবং আরও ১৩ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবসমূহে অসাধু ও অবৈধ উপায়ে লেনদেনের মাধ্যমে বাজারে কারসাজি করতেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হন এবং চক্রটি ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করে।

এছাড়া, মামলার এজাহারে মো. আবুল খায়েরের বিরুদ্ধে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগও রয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করে বলা হয়েছে, তিনি কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Update Time : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬