২০৩০ বিশ্বকাপে ছয়টি দেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত - আলোকিত চোখ
ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপে ছয়টি দেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

Reporter Name
  • Update Time : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 3
Spread the love

২০২৬ বিশ্বকাপের পর, ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ২০৩০ সালের বিশ্বকাপের দিকে। ফিফা এই আসরটি আয়োজনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ১৯৩০ সালে উরুগুয়ে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। এছাড়া আর্জেন্টিনায় এবং প্যারাগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে মূল আয়োজক দেশগুলোতে।

২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে মোট ৬টি দেশ। আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পাবে। পাশাপাশি উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকেও সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ দিচ্ছে ফিফা।

ফিফা ইতিমধ্যে ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান-২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২০৩০ বিশ্বকাপে ছয়টি দেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

Update Time : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬