সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে দাদার মৃত্যু - আলোকিত চোখ
ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে দাদার মৃত্যু

Reporter Name
  • Update Time : ০২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় মোবাইল চুরির ঘটনায় সালিশি বৈঠকে নাতিকে বাঁচাতে গিয়ে নবী হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) রাতে উপজেলার উস্থি ইউনিয়নের আটপাড়া গ্রামে বাদল মার্কেটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার হাটপাড়া গ্রামের দুলালের ছেলে রাবিনের মোবাইল চুরি হয়। মোবাইল চুরি সন্দেহে একই গ্রামের শারফুলের ছেলে রানাকে (২০) অভিযুক্ত করা হয়। পরে তাকে ধরে বাদল মার্কেটে নিয়ে সালিশ বসানো হয়। সালিশ বৈঠকের একপর্যায়ে রানাকে খুঁটিতে বেঁধে মারধর করা হয়।

নাতির চিৎকারে বৃদ্ধ নবী হোসেন এগিয়ে যান। এ সময় সালিশে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে নাতিকে চোর আখ্যা দিয়ে নবী হোসেনকে ধরে কিল-ঘুসি মারতে শুরু করেন। এতে তিনি অচেতন হয়ে যান।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা জলিল জানান, মিথ্যা মোবাইল চুরির অভিযোগে রানাকে মারধর করা হচ্ছিল এবং নাতিকে বাঁচাতে গিয়ে নবী হোসেনও মারধরের শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে দাদার মৃত্যু

Update Time : ০২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬