চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে - আলোকিত চোখ
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে

Reporter Name
  • Update Time : ০২:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

ভারতের উত্তর সীমান্তের দিকে মুখ করে পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’ থেকে পাওয়া সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে দুটি প্রধান চীনা বিমানঘাঁটিতে কমপক্ষে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

৯ জুলাই শিনজিয়াং প্রদেশের হোতান বিমানঘাঁটিতে এক সারিতে সাতটি জে-২০ যুদ্ধবিমান পার্ক করা অবস্থায় দেখা গেছে। এই ঘাঁটির অবস্থান লাদাখের লেহ শহর থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভারতীয় বিমানবাহিনীর ‘দৌলত বেগ ওল্ডি’ ঘাঁটি থেকে ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে।

এছাড়া, তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ স্টিলথ ফাইটার পার্ক করা হয়েছে। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল থেকে ৩৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যে চীনা বিমানঘাঁটিতে একসঙ্গে এত বিপুলসংখ্যক জে-২০ যুদ্ধবিমানের উপস্থিতি এটিই প্রথম।

ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এই স্যাটেলাইট তথ্য ও প্রতিরক্ষামূলক উদ্বেগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাবেক ফাইটার পাইলট সমীর জোশী বলেন, চীনের এই যুদ্ধবিমানের উপস্থিতি ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, যা কাউন্টার-স্টিলথ সেন্সর ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।

বর্তমানে ভারতের কাছে মাত্র ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে এবং দেশটি অতিরিক্ত ১১৪টি রাফায়েল কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ভারতের বিমানবাহিনী ২৬০টিরও বেশি রাশিয়ান ডিজাইনের সুখোই-৩০ এমকেআই ফাইটার পরিচালনা করছে, যা আধুনিকীকরণের অপেক্ষায় রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে

Update Time : ০২:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬