ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংসদে বিজেপি-কংগ্রেসের উত্তেজনা - আলোকিত চোখ
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংসদে বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

Reporter Name
  • Update Time : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 7
Spread the love

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার (২৭ জুলাই) সংসদে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। 'ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ' স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর।

গাড়ি থেকে নেমে হাতজোড় করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংসদে প্রবেশ করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তাকে ঘিরে ধরে উল্লাসে মাতেন বিজেপি ও এনডিএ এমপিরা। ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে দেওয়া হয় তাকে।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী এ ঘটনার সমালোচনা করে বলেন, বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের ক্ষেত্রেও তারা একই কাজ করেছিল।

২০২২ সালে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেয় গুজরাট সরকার। তাদের সংবর্ধনা দেওয়ার দৃশ্য দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করে।

ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করে, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংসদে বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

Update Time : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬