আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে - আলোকিত চোখ
ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : ০২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1
Spread the love

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়োগ বোর্ডের সুপারিশে একজন নির্দিষ্ট প্রার্থীকে চূড়ান্ত অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ খাতে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক পরিচালক (ক্রয়) ও সাবেক প্রধান প্রকৌশলী (কোম্পানি অ্যাফেয়ার্স) সৈয়দ আকরাম উল্লাহকে কেন্দ্র করেই এ বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে যে, পিডিবিতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে অবসরে পাঠানো হয়।

এরপর সৈয়দ আকরাম উল্লাহ বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির নির্দেশনায় এপিএসসিএলকে জানানো হয়, বিদ্যমান চুক্তির মেয়াদ সরাসরি নবায়ন না করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এপিএসসিএল।

নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে সৈয়দ আকরাম উল্লাহ নাম ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে সেই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে, নিয়োগ বোর্ডের নিরপেক্ষতা এবং সুপারিশকৃত প্রার্থীর অতীত প্রশাসনিক রেকর্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে

Update Time : ০২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬