মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার - আলোকিত চোখ
ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Reporter Name
  • Update Time : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 2
Spread the love

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও পথসভার দিন একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে এই বস্তুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে এবং ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এর আগে একই দিন ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে বস্তুটির প্রকৃত প্রকৃতি যাচাই করা হবে। পুলিশ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Update Time : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬