ব্রাইটনের প্রাক্‌-মৌসুম ক্যাম্প বাতিল, মাঠের ক্ষতি জি-৭ সম্মেলনের কারণে - আলোকিত চোখ
ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাইটনের প্রাক্‌-মৌসুম ক্যাম্প বাতিল, মাঠের ক্ষতি জি-৭ সম্মেলনের কারণে

Reporter Name
  • Update Time : ১০:১৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 2
Spread the love

ফ্রান্সে জি-৭ সম্মেলনের হেলিকপ্টার ওঠানামায় মাঠের ঘাস নষ্ট হওয়ায় ব্রাইটনের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবটি নতুন মৌসুমের প্রস্তুতি পরিকল্পনায় কিছুটা বাধার সম্মুখীন হয়েছে।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাইটনের ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ের রয়্যাল রিসোর্টে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ছিল। সুইজারল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত এ ভেন্যুতেই তারা প্রস্তুতি নিতে চেয়েছিল।

জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় মাঠগুলোকে হেলিকপ্টার অবতরণস্থল হিসেবে ব্যবহার করা হয়। ট্রাম্প, কিয়ার স্টারমার, এমানুয়েল মাখোঁসহ জি-৭ নেতাদের বহনকারী হেলিকপ্টার সেখানেই ওঠানামা করে, যা মাঠের ঘাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ব্রাইটন তাদের কর্মকর্তাদের মাঠের অবস্থা যাচাই করতে ফ্রান্সে পাঠায়। মাঠের অবস্থা দেখে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত পুরো প্রাক্‌-মৌসুম ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। ক্যাম্প বাতিল হওয়ায় অ্যানেসির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি।

ব্রাইটন এখন ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ল্যান্সিংয়ে নিজেদের প্রশিক্ষণকেন্দ্রে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবে তারা জানিয়েছে, পরিকল্পনায় পরিবর্তন এলেও নতুন মৌসুমের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে না। বিকল্প হিসেবে রোববার অস্ট্রিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে, যেখানে তারা নতুন প্রাক্‌-মৌসুম ক্যাম্প করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাইটনের প্রাক্‌-মৌসুম ক্যাম্প বাতিল, মাঠের ক্ষতি জি-৭ সম্মেলনের কারণে

Update Time : ১০:১৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬