ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হবে ১ আগস্ট
- Update Time : ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 1
ঢাকায় আগামী ১ আগস্ট রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ এক্সপোতে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ এবং আকর্ষণীয় স্কলারশিপের কারণে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী সেখানে পড়াশোনার জন্য আবেদন করেন।
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড এ এক্সপোর আয়োজন করছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ এক্সপোতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি প্রক্রিয়া, কোর্স নির্বাচন, টিউশন ফি, স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা এবং খণ্ডকালীন কাজের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এক্সপো চলাকালীন শিক্ষার্থীরা কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এছাড়া যোগ্য শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ সম্পর্কেও তথ্য প্রদান করা হবে।
আয়োজকরা জানান, এক্সপোটি সব আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত। আগ্রহীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।



















