বেনজীরের ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পোশাক ও বিলাসী সামগ্রী - আলোকিত চোখ
ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরের ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পোশাক ও বিলাসী সামগ্রী

Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 29
Spread the love

রাজধানীতে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ সংশ্লিষ্ট একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ পোশাক, জুতা ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জব্দকৃত তালিকা অনুসারে, নারীদের পোশাকের সংখ্যাই প্রায় আড়াই হাজারের কাছাকাছি। এর মধ্যে রয়েছে লেডিস টপস ৬২২টি, সালোয়ার-কামিজ ৪৯৬টি, শাড়ি ৪৯৪টি, লেডিস প্যান্ট ৩৫৫টি, গাউন ৩৪৭টি, ট্রাউজার ২৫০ সেট, ব্লাউজ ৯৫টি, ব্লেজার ৬৫টি, নাইট ড্রেস ৫৮টি এবং লেহেঙ্গা ১৬টি।
শীতকালীন ও অন্যান্য পোশাক মিলিয়ে জব্দ হয়েছে ৮২১টি আইটেম। এর মধ্যে সাধারণ জামা ২১২টি, শীতের পোশাক ১৩৭টি, শাল-চাদর ৮৮টি, জ্যাকেট ৫৬টি, পায়জামা ৪৭টি, টুপি ৩৭টি, সোয়েটার ৩০টি এবং স্যুট ৮টি রয়েছে।
পুরুষদের পোশাকের মোট সংখ্যা ১,৫৫১টি। এর মধ্যে টি-শার্ট ৭২২টি, প্যান্ট ৪৬৬টি, পাজামা ২৪৮টি এবং শার্ট ১১৫টি।
এছাড়া বিভিন্ন ধরনের জুতা ও স্যান্ডেলের মধ্যে স্যান্ডেল ৮৮ জোড়া, জুতা ৩৮ জোড়া, কেডস ৩৩ জোড়া, সানগ্লাস ৩৪টি এবং নানা ব্র্যান্ডের পারফিউম জব্দ করা হয়েছে। গৃহস্থালি সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ১০৫টি বেডশিট।
এই বিপুল পরিমাণ জিনিসপত্র জব্দের ঘটনায় বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে থাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। তদন্তকারী সংস্থা এখন এসব জিনিসের উৎস ও আর্থিক সোর্স যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনজীরের ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পোশাক ও বিলাসী সামগ্রী

Update Time : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬